বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম

দেশবাসীকে শান্তিপূর্ণ মহাসমাবেশে অংশ নেওয়ার আহ্বান ফখরুলের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : দেশবাসীকে ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ মহাসমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শনিবার মহাসমাবেশ কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে চায় বিএনপি। কিন্তু নৈরাজ্য সৃষ্টি করছে সরকার। নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়াতে মহাসমাবেশ ঘিরে অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে পুলিশ।  

তিনি বলেন, সমাবেশে উপস্থিত হয়ে সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে হবে, এ দেশের মানুষের প্রতি অত্যচার নির্যাতন আর নয়, যথেষ্ট হয়েছে। এ সময় সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এ সরকার অর্থনীতিকে ধ্বংস করেছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এমন কোনো সেক্টর নেই যে সেই সেক্টরকে দলীয়করণ করেনি সরকার।  

তিনি বলেন, আদালতকে ব্যবহার করে নতুন আরেকটি নাটক সাজিয়েছে সরকার যে, দুই বছর সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না। এ সরকারের নাটকের শেষ কোথায়?সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বয় চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit