শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

১০ নভেম্বর দিনাজপুরে আন্তর্জাতিক বিএসএসআর সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৯৬ Time View

ডেস্ক নিউজ : “বিশ্বাস ও বিশ্বাসীদের স্বভাব, সংস্কৃতি ও আচরণঃ দক্ষিণ এশিয়ার সংস্কৃতিক ঐতিহ্য” বিষয়বস্তুকে সামনে রেখে দিনাজপুরে আগামী ১০ ও ১১ নভেম্বর আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি ফর দ্যা স্টাডি অব কালচার এন্ড রিলিজিয়ন (বিএসএসসিআর)। এতে অংশ নেবেন ৩টি দেশের শতাধিক গবেষক-লেখক। বুধবার দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে আগামী ১০ নভেম্বর দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের বিষয়ে বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন আয়োজক প্রতিষ্ঠান বিএসএসসিআর মহাসচিব অধ্যাপক ডঃ শাহনাজ হুসনে জাহান লীনা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক সম্মেলনে ১০ নভেম্বর উদ্বোধনী এবং ১১ নভেম্বরে সমাপনী হবে। সম্মেলনে ৩টি দেশের ৭০টি গবেষণা প্রবন্ধ ১০টি শিরোনামের অধীনে ১২টি প্যারালাল সেসনের মাধ্যমে উপস্থাপন করবেন অংশগ্রহণকারী গবেষকরা। ওই সম্মেলনের মাধ্যমে দেশি-বিদেশি বিশেষজ্ঞ প্রত্নতত্ত্ববিদ, ঐতিহাসিক, নৃতত্ত্ববিদ, ভাষাবিদ, সাহিত্যিক, সমাজবিজ্ঞানী এবং অর্থনীতিবিদের মধ্যে টেকসই সম্পর্ক ও পরিবেশ সৃষ্টির পাশাপাশি বিশ্বের কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুসম্পর্ক স্থাপন এবং সাংস্কৃতিক সম্পর্ক তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।

আয়োজক প্রতিষ্ঠানের মহাসচিব অধ্যাপক ডঃ শাহনাজ হুসনে জাহান লীনা জানান, বিএসএসসিআর প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছে প্রাচ্যের হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, ইয়েল, অস্ট্রোলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, টোকিও ইউনির্ভাসিটিসহ পৃথিবীর ৮৫টি দেশের বিশ্ববিদ্যালয়ের ৬শত জন শিক্ষক।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসএসসিআর সহ-সভাপতি এশিয়ান বিশ্বিবদ্যালয়ের ডীন অধ্যাপক ড. ওসমান গনি, তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের স্থানীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর কেন্দ্রীয় কমিটির যুগগ্ম সম্পাদক, সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আলী ছায়েদ, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ হোসেন, সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোজাম্মেল বিশ্বাস, আদর্শ কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ান, সঙ্গীত কলেজের উপাধ্যক্ষ ডঃ মারুফা বেগম, ইতিহাস সম্মিলনীর জেলা ইউনিটের সম্পাদক বিধান কুমার দত্ত, লেখেক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের প্রশাসনিক পরিচালক ডাঃ সোনিয়া হাইসহ অন্যান্যরা।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit