শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত পাম্পে দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে ক্রেতা নওগাঁয় প্রকাশ্য দিবালোকে স্কুল শিক্ষার্থীকে অপহরণ, নিজ বুদ্ধিমত্তায় পালিয়ে বাঁচলেন যেভাবে শিক্ষার্থী লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ছুরিকাঘাতে পথচারী গুরুতর আহত, আটক ১ চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ ক্যানসার চিকিৎসার কার্যকারিতা কমাতে পারে ভিটামিন বি৩: নতুন গবেষণা পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু

পাকিস্তানকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েদের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন বোলাররাই। এদিন টস হেরে আগে ফিল্ডিংয়ে নামা পাকিস্তানের মেয়েদের ৮২ রানে গুটিয়ে দেন বাংলাদেশ নারী দল। বাংলাদেশ এই রান তাড়া করেছে ৫ উইকেট আর তিন বল হাতে রেখে।

ছোট ছোট জুটিতে জয়ের কাজ সম্পূর্ণ করেছে বাংলাদেশ। ওপেনিংয়ে ১২ রানের জুটি ভাঙে শামীমা সুলতানার রানআউটে। দ্বিতীয় উইকেটে মুর্শিদা খাতুনের সঙ্গে সোবহানা মোস্তারির ২১ রানের জুটি। সোবহানা ব্যক্তিগত ১৬ রানে উম্মে-ই হানির বলে আউট হন। এরপর মুর্শিদার ধীরগতির ইনিংসটি শেষ হয়েছে দলীয় ৫৭ রানে।

৪০ বলে ২৩ রান করেন এই ওপেনার। মুর্শিদার আউটের পর আরও দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। তবে একপ্রান্তে দলের জয় নিশ্চিত করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ২৮ বলে ২৬ রান করেছেন নিগার। ব্যাটারদের কাজটা সহজ করে দিয়েছেন মূলত বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। 

পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন তিনি। ৩.৪ ওভার বোলিং করে মাত্র ৮ রান ৫ উইকেট নিয়েছেন নাহিদা।টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশ কোনো বোলারের সেরা বোলিং ফিগার। একটি করে উইকেট নিয়েছেন সুলতানা খাতুন, রাবেয়া খান ও স্বর্না আক্তার। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেছেন বিসমাহ মারুফ।

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৩,/রাত ৯:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit