শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

দিনাজপুরে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ এমকেডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ Time View

মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : র‌্যাপিট একশন ব্যাটালিয়ন (র‌্যাব) বাংলাদেশের জনগণের আস্থা এবং ভরসার অন্যতম বাহিনীর নাম র‌্যাব, জটিল জটিল অভিযান পরিচালনা করে থাকেন র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সদস্যবৃন্দ। তারই ধারাবাহিকতায় দিনাজপুরের শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে ৫৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক সহ গ্রেফতার করেছে র‌্যাব-১৩।র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় র‌্যাব-১৩ ক্রাইম প্রিভিশন কোম্পানি- ১ দিনাজপুরের একটি চৌকস রোবাস্ট টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ অক্টোবর ২০২৩ খ্রি দিনাজপুর জেলার বিরল থানা এলাকার মহাসড়কে রোবাস্ট পেট্রোল টহল ও চেকপোস্ট করাকালে সন্দেহজনক মোটরসাইকেল চালককে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেলের ছিটে বিশেষ কায়দায় বাধা অবস্থায় বস্তার মধ্যে রক্ষিত বিপুল পরিমাণ (৫৮০বোতল )আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি এমকেডিল উদ্ধার করে, এমকেডিল গুলোর আনুমানিক মূল্য ১১, ৮৮,০০০(এগারো লক্ষ আটাশি হাজার) টাকা। ঘটনার সাথে জড়িত দিনাজপুরের কোতোয়ালি থানার রামনগর এলাকার মৃত হুমায়ুন রেজার ছেলে মোঃ কামরুজ্জামান রাসেল (৩৪) কে মোটরসাইকেল সহ আটক করেছেন।

র‌্যাবের তথ্যে জানা যায় সে দীর্ঘদিন যাবত ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন কৌশলে আমদানি নিষিদ্ধ সর্বনাশা মাদক দ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছে। তারা আরো জানান প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেফতারকৃত আসামি মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে সিন্ডিকেটের মাধ্যমে এম কেডিল সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে মর্মে স্বীকার করেছে। ধৃত আসামির বিরুদ্ধে দিনাজপুরের বিরল থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। র‌্যাব-১৩ অভিযান দিনাজপুরের ১৩টি উপজেলায় অব্যহত রয়েছে।

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৩,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit