বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

তাইওয়ানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। দ্বীপ ভূখণ্ডটির আবহাওয়া ব্যুরো জানিয়েছে, মঙ্গলবার (২৪ অক্টোবর) তাইওয়ানের পূর্ব উপকূলে ৬.২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের জেরে রাজধানী তাইপেইয়ের ভবনগুলো কাঁপলেও এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টিতে ভূপৃষ্ঠের  ৫.৭ কিলোমিটার (৩.৫ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে বলে আবহাওয়া ব্যুরো জানিয়েছে।

এদিকে ভূমিকম্পের জেরে রাজধানী তাইপেইয়ের মেট্রো পরিষেবার ট্রেনগুলো ধীর হয়ে যায় তবে পরে সেই পরিষেবা বেশ দ্রুত স্বাভাবিক হয়ে যায় বলে শহর কর্তৃপক্ষ জানিয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit