বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

ব্রাসেলসের পথে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৭৮ Time View

ডেস্ক নিউজ : ইউরোপের দেশ বেলজিয়াম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে সাড়া দিয়ে ব্রাসেলসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। শেখ হাসিনা ২৫-২৬ অক্টোবর ব্রাসেলসে অনুষ্ঠেয় ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি ২০৭) মঙ্গলবার বেলা ১১টা ১২ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) ছেড়ে গেছে।

বিমানটির ২৪ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোববার তার মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ব্রাসেলস সফর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবে।
তিনি বলেন, ‘বাংলাদেশ এবং ইইউ তাদের ৫০ বছরের অংশীদারত্বকে একটি নতুন উচ্চতায় উন্নীত করার ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী ফোরামে যোগ দেওয়ার ফাঁকে বিভিন্ন ইউরোপীয় দেশের নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী ২৫ অক্টোবর সকালে ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিসের সঙ্গে বৈঠক করবেন। 

এই দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫ কোটি ইউরোর ঋণ সহায়তা চুক্তি সই হবে।

ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য ৪৫ মিলিয়ন ইউরোর অনুদান চুক্তি সই হবে।

এছাড়া বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় কমিশনের মধ্যে একটি ১২ মিলিয়ন ইউরো অনুদান চুক্তিও সই হবে।

এই সফরে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় কমিশন বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি অনুদান চুক্তি সই করবে।

আগামী ২৭ অক্টোবর শেখ হাসিনার দেশে ফেরার কথা আছে।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit