বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে সোচ্চার হয়েছেন যে ইহুদিরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছেন ইউরোপে বসবাস করা ইহুদিদের একটা অংশ। ইহুদি গায়ক জোনাথন ওফির তাদেরই একজন। তিনি অবশ্য ইসরায়েলে চালানো হামাসের হামলারও নিন্দা জানিয়েছেন।

ওফির বলেছেন, হামাসের এই হামলাই গাজায় বড় আকারের গণহত্যা চালানোর ব্যাপারে ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে।

ইসরায়েলে হামাসের হামলায় ১৪শ’ মানুষের প্রাণ গেছে। তার জবাবে গাজায় চালানো পাল্টা ইসরায়েলি হামলায় অন্তত ৫১শ’ ফিলিস্তিনি নিহত হয়েছে। একটি ফিলিস্তিনি এনজিও দাবি করেছে, প্রতি ১৫ মিনিটে ইসরায়েলি হামলায় গাজায় একটি শিশু প্রাণ হারাচ্ছে।

ওফির ইসরালে জন্মগ্রহণ করলেও বর্তমানে বাস করছেন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে। তিনি ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে লড়ছেন। তিনি গাজায় চলমান ইসরায়েলি সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছে।

গায়ক ওফিরের দাবি, ‌‘ইসরায়েল ইহুদিদের জাতীয় সম্পদ বলে দাবি করছে এবং এটাকে তারা অস্ত্রায়িত করছে। … তারা আমাদেরকে (ইহুদিদের) মানবঢাল হিসেবে ব্যবহার করছে। আর এই হাতিয়ার কাজে লাগিয়েই তারা ফিলিস্তিনে দমন-পীড়ন চালাচ্ছে। জাতিগত নিধন করছে, অবরুদ্ধ করে রাখছে এবং গণহত্যা চালাচ্ছে।’

নামা ফারজোন জেরুজালেমে বেড়ে উঠেছেন। তবে তিনি নিজেকে দাবি করেন জায়নবাদ-বিরোধী ইহুদি হিসেবে। ২০০১ সালে তিনি ইসরায়েল ত্যাগ করেন। স্পেনে বাস করা নামা বলেছেন, আমি ইসরায়েল ছেড়েছি কারণ আমি ইহুদি হিসেবে আলাদা সুবিধা পাচ্ছি বর্ণবাদী রাষ্ট্রে এটা আমি মেনে নিতে পারছিলাম না। তিনি আরো জানিয়েছেন, তার ফিলিস্তিনি সহ-নাগরিকদের ওপর ইসরায়েলি দখলদারিত্ব ও বৈষম্যমূলক আচরণ তাকে ক্ষুব্ধ করে।

তিনিও মনে করেন হামাসের হামলা ইসরায়েলক নতুন করে গাজায় গণহত্যা চালানো  সুযোগ করে দিয়েছে।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৩,/সকাল ১০:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit