বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

 মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৭ জেলে আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৯৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৭ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।  এ সময় ৪০লক্ষ মিটার জাল ও একটি মাছ ধরার কাঠের ট্রলার জব্দ করা হয়। সোমবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে মেঘনা নদীর নিঝুম দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত জেলেরা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।   

এসব তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন খন্দকার মুনির তকি।  তিনি বলেন, সোমবার ভোররাত থেকে দুপুর ১টা পর্যন্ত মা ইলিশ রক্ষায় মেঘনা নদীর নিঝুম দ্বীপ এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানে মৎস্য আইন অমান্য করে মৎস্য আহরণ করার সময় ১৭ জেলেকে আটক করা হয়। এ সময় ৪০ লক্ষ মিটার জাল ও ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।   

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit