বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

ছুটির অবসরে স্কাউটদের শহর স্বচ্ছকরণ উদ্যোগ

খোরশেদ আলম বাবুল,শরীয়তপর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৪১১ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপর প্রতিনিধি : ‘দেশ আমার দায়িত্ব আমার’ এই প্রতিপাদ্যের বাস্তব চিত্রের প্রতিফলন ঘটিয়েছে হাজী শরীয়তউল্লাহ মুক্ত স্কাউট গ্রুপ ও শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ। তারা সউদ্যোগে শরীয়তপুর পৌর শহরের জেলা পরিষদ মার্কেট সংলগ্ন বটতলা থেকে পাকার মাথা ব্রিজ পর্যন্ত খাল স্বচ্ছকরণ প্রকল্প গ্রহণ করেছেন। পূজার ছুটির দীর্ঘ সময় তারা নিজেদের মতো করে অব্যবহৃত, নোংরা খালটি পরিস্কার করে শহরকে বাসযোগ্য করে তোলবেন। স্কাউটদের এই স্বচ্ছকরণ প্রকল্পকে স্বাগত জানিয়ে পাশে দাঁড়িয়েছেন সদর উপজেলা প্রশাসন ও শরীয়তপর পৌরসভা

শরীয়তপুর শহরের উপর দিয়ে বয়ে যাওয়া খালটি এখন অচল প্রয়। বহু বছর ধরে খড়¯্রােতা খালটিতে বর্ষার পানি পর্যন্ত প্রবেশ করে না। তাছাড়া নিজেদের মতো করে দখল করে বহুতল ভবন, ব্যবসা প্রতিষ্ঠানসহ বসত বাড়ি নির্মাণ করায় খালটি মৃত প্রায়। সেই খালেই ফেলা হয় শহরের বর্জ্য ও ব্যবসায়ীদের অবিক্রিত মালামাল। এভাবেই খালের বদ্ধ পানি আবর্জনাপূর্ণ দুর্গন্ধযুক্ত হয়ে আছে। খালের পাশ দিয়ে যাতায়াত একটি বিরক্তকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার সাথে খালের পচা পানিতে জীবনঘাতী মশার জন্ম হয়। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন বা পৌরসভার উদ্যোগ গ্রহন করার কথা ছিল। তাদের পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে এবার খাল পরিস্কারে হাত লাগিয়েছে স্কাউটের সদস্যরা।

হাজী শরীয়তুল্লাহ মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক খাইরুল বাসার কল্লল জানায়, এই খালের পাশে আমার বসবাস। আমার যেমন কষ্ট হয় অন্যান্যদেরও তেমনই কষ্ট হয়। বিষয়টি নিয়ে স্কাউটের সদস্যদের সাথে আলোচনা করি। পরে সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছি। ২৩ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত স্কাউটের সদস্যদের নিয়ে আমরা খাল স্বচ্ছকরণ কাজ করব। আজ আমরা ১৯ জন ছেলে ও ১০ জন মেয়ে স্কাউট সদস্যদের সমন্বয়ে স্বচ্ছকরণ কাজ শরু করেছি। যেহেতু এটা পূজার ছুটি তাই হিন্দু সদস্যদের সম্পৃক্ত করা হয়নি। স্বেচ্ছায় তাদের কেউ অংশগ্রহণ করলে করতে পারবে। আমাদের সাথে উপজেলা প্রশাসন সহায়তা করতেছে। শরীয়তপুর পৌরসভা থেকে ময়লাবাহী একটি গাড়ি দিয়েছে।সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, স্কাউটের সদস্যারা একটি চ্যালেঞ্জিং কাজ শুরু করেছে। এই কাজটি আমাদের শুরু করার কাথা ছিল। স্কাউটদের আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই। আমার স্টাফদের নিয়ে একদিন স্কাউটদের পাশে দাঁড়াব। দেশ আমার দায়িত্ব আমার এই প্রবাদ আমি বিশ্বাস করি। আজ বিশ্বাসের জায়গা থেকেই স্কাউটদের পাশে দাঁড়িয়েছি।

কিউএনবি/অনিমা/২৩.১০.২০২৩/দুপুর ১২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit