রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

অক্টোবরের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এলো ১৩৭৫১ কোটি টাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২০৩ Time View

ডেস্ক নিউজ : চলতি অক্টোবরের প্রথম ২০ দিনে প্রবাসীরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১২৫ কোটি ৭০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৭৫০ কোটি ৭৭ লাখ টাকা (প্রতি ডলার ১১০ টাকা হিসাবে)। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে দৈনিক আসছে ৬ কোটি ২৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আগের বছরের একই সময়ে প্রতিদিন এসেছিল পাঁচ কোটি আট লাখ ৫২ হাজার মার্কিন ডলার। এ হিসাবে অক্টোবর মাসে প্রবাসী আয় বেড়েছে। আগের মাস সেপ্টেম্বরে ৪৪ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় আসার পর চলতি মাসে প্রবাসী আয় ঘুরে দাঁড়িয়েছে।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের ২০ দিনে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে, এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১০ কোটি ১৫ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ১৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১১০ কোটি ৩১ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

২০২৩-২৪ অর্থবছরের সেপ্টেম্বরে গত সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছিল। আলোচ্য মাসে রেমিট্যান্স এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং আগস্টে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit