আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার দুটি প্রধান বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে করে বিমানবন্দরে দুইজন শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।
সিরিয়ার আরব নিউজ এজেন্সির বরাতে রবিবার এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি নিউজ ও রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার ভোরে দামেস্ক ও আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে করে দামেস্ক বিমানবন্দরে অন্তত দুই বেসামরিক কর্মী নিহত হয়েছে।
এছাড়া দুইটি বিমানবন্দরেরই রানওয়ে ক্ষতিগস্ত হওয়ায় কিছুক্ষণ বিমান পরিষেবা বন্ধ রাখা হয়।
এর আগে গত সপ্তাহেও এই দুই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল।
সিরিয়ার দামেস্ক এবং আলেপ্পো বিমানবন্দরগুলোতে বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি সামরিক ঘাঁটিও পরিচালনা করা হয়। এছাড়া এই বিমানবন্দরগুলোকে ইরান সমর্থিত লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে পাঠানো ইরানি অস্ত্রের ট্রানজিট পয়েন্ট বলে ধারণা করা হয়।
কিউএনবি/অনিমা/২২.১০.২০২৩/বিকাল ৫:২৩