বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

ইসরায়েলের নৃশংস হামলায় গাজায় নিহতদের ৭০ শতাংশই নারী-শিশু

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের নৃশংস বোমা হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রিপোর্ট লেখা পর্যন্ত ৪ হাজার ১৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।

জাতিসংঘের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে অর্ধেকই নারী ও শিশু। 

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতভর গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুই পরিবারেরই ৩৪ জন সদস্য রয়েছে। এছাড়া মধ্য গাজার কেন্দ্রীয় দেইর এল-বালাহ এবং আল-বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আরো সাতজন নিহত হয়।

শনিবার ভোরে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহর বেশ কয়েকটি আবাসিক ভবনে বোমা ফেলেছে ইসরায়েল। এতে ১৪ জন নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৫২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। 

জাতিসংঘের হিসাবে গাজা উপত্যকায় প্রায় ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে সাড়ে পাঁচ লাখেরও বেশি জাতিসংঘ-নির্ধারিত ১৪৭টি জরুরি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

শনিবার গাজার আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বিমান বাহিনীর অবিরাম বোমা হামলায় গাজা উপত্যকার অন্তত ৩০ শতাংশ বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৩,/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit