রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির মিছিল সমাবেশ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৮৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ফিলিস্তিনে বর্বর হামলা ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল গত ২০ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে হাসান মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় সমাবেশে বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা রফিকুল হক, মোহাম্মদ আলী আকিক, সহ সভাপতি আক্তার হোসেন সুহেল, সহ সাধারণ সম্পাদক সম্পাদক সাহেদ বকস ও আজিজুল মকসুদ তালহা, সদস্য নুরুল ইসলাম, বরকত মিয়া, ব্যবসায়ী কাজী ফাহিম উদ্দিন রাসেল, জাবেদ আহমদ, সাদ্দাম হোসেন মিলন, শাহিন আহমদ, হারুনুর রশিদ, হোসেন আহমদ, নুর হোসেন ছুটি, ময়না মিয়া, মোঃ আলাউদ্দিন, কামাল খান, লিয়াকত মিয়া, আলাল আহমদ, আব্দুল্লাহ আহমদ খোকন, কাওছার আহমদ, শাহজাহান মিয়া, আরিফ আহমদ, মোঃ ইমরুল প্রমুখ সহ অসংখ্য ব্যবসায়ী নেতৃবৃন্দ মিছিল ও সমাবেশে অংশ গ্রহণ করেন।

দোয়া পরিচালনা করেন ক্বারী রুম্মান আহমদ।সমাবেশে বক্তারা ফিলিস্তিনে বর্বর হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, স্মরণকালের ভয়াবহ ও নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে মজলুম ফিলিস্তিনিদের উপর। মজলুমের আর্তচিৎকারে ফিলিস্তিনের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। হাসপাতালে মায়ের কোলে শিশুরাও নিরাপদ নয়।ফিলিস্তিনের উপর ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধে মুসলিম বিশ্বকে প্রতিবাদের মাধ্যমে এগিয়ে আসতে হবে। বক্তারা বলেন, বিবেকবান প্রতিটি মানুষকে ফিলিস্তিনের মজলুমদের পক্ষে সোচ্চার হয়ে ঐক্যবদ্ধ ভূমিকা অব্যাহত থাকলে ইসরায়েলিরা পিছু হটতে বাধ্য হবে। তাদের সন্ত্রাসী অপতৎপরতা বন্ধ করতে মুসলিম তৌহিদী জনতা নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদি হওয়ার আহবান জানান।

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৩,/সকাল ১১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit