বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম

রাশিয়াকে হামাসের সঙ্গে তুলনা বাইডেনের, যা বলল ক্রেমিলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়াকে হামাসের সঙ্গে তুলনা করে ভ্লাদিমির পুতিনকে ‘স্বৈরাচারী’ আখ্যায়িত করেছেন।

এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আমাদের প্রেসিডেন্টের ব্যাপারে রুশ ফেডারেশন এ ধরনের কথা গ্রহণ করে না।

বৃহস্পতিবার ওভাল অফিস থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেওয়া এক ভাষণে বাইডেন বলেন, রাশিয়া ও হামাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল ও ইউক্রেনের পাশে দাঁড়াতে হবে। তারা (রাশিয়া ও হামাস) প্রতিবেশী দেশের গণতন্ত্রকে পুরোপুরি নিশ্চিহ্ন করার চেষ্টা করছে।

 বাইডেন বলেন, আমরা হামাসের মতো সন্ত্রাসী এবং পুতিনের মতো স্বৈরশাসকদের বিজয়ী হতে দিতে পারি না। আমি এটা হতে দিতে চাই না।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিতি পেসকভ এ বিষয়ে বলেন, বিভিন্ন দেশের দায়িত্বশীল নেতাদের এ ধরনের বাগাড়ম্বর খুব অনুপযুক্ত। আমাদের কাছে এটা গ্রহণযোগ্য হতে পারে না। পেসকভ বলেন, রাশিয়াকে ‘নিয়ন্ত্রণ’ করার মার্কিন প্রচেষ্টা অকার্যকর প্রমাণিত হবে।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৩,/রাত ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit