শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

চৌগাছা হাসপাতাল পরিদর্শনে বিশ^ স্বাস্থ্য সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৭০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে মনের বাড়ি’ স্বাস্থ্য সেবা পরির্দশন করেছেন বিশ^ স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ^ স্বাস্থ্য সংস্থার সহায়তায় চালুকৃত মনের বাড়ি’সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা পরিদর্শন করেন এ প্রতিনিধি দল।প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিশ^ স্বাস্থ্য সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ (¯েপশালিস্ট) ডাক্তার দানিয়েল হুগ খিসহোল্ম, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার সুদীপ্ত চ্যাটার্জি, বিশ^ স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয় আঞ্চলিক কার্যালয়ের মানসিক স্বাস্থ্য বিভাগের রিজিওনাল এ্যাডভাইজার ডাক্তার আন্দ্রেয়া বরুনি, দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়ের মানসিক স্বাস্থ্য বিষয়ক কনসালটেন্ট ডাক্তার সাজিভা রানাওয়েরা এবং বাংলাদেশের ১০ জেলায় নিয়োজিত ন্যাশনাল কনসালট্যান্টবৃন্দ।

প্রতিনিধি দলে আরও ছিলেন যশোরের সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ^াস, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ন্যাশনাল কনসালটেন্ট ডা. দীপংকর, যশোর সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ, স্বাস্থ্য কর্মকর্তা (আইসিটি) ডা. অনুপম প্রমুখ।প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান এবং স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরিয়ে দেখান ও কার্যক্রম স¤পর্কে প্রতিনিধি দলকে অবগত করান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার এবং উপজেলা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল ইমরান।পরিদর্শন শেষে মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে আলোচনা সভা শেষে প্রতিনিধি দলটি মধ্যাহ্নভোজনে অংশ নেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটি চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সেবা প্রদান কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। তারা এরআগে ২০১০ সালে বিশ^ স্বাস্থ্য সংস্থার তৎকালীন প্রধান ডা. মার্গারেট চ্যাং এর পরিদর্শন কার্যক্রমের কথা স্মরণ করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের সেবাদানকারী কর্মীদের ধন্যবাদ জানান।দিনব্যাপী পরিদর্শন শেষে বিকালে প্রতিনিধি দলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিদায় নেন।

কিউএনবি/অনিমা/১৮ অক্টোবর ২০২৩,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit