বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুরে মেয়ের হাতে মা খুন

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৫৬ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর মেয়ে পূজা কর্মকার সিথির ছুরিকাঘাতে মা ঝুমা কর্মকার (৪৫) নিহত হয়েছে। গত ১৬ অক্টোবর সোমবার দুপুরে চানন্দাইকোনা এলাকায় এসআর পরিবহনের বাসের ভিতর এ ছুরিকাঘাত করে। এ ঘটনায় স্থানীয়রা ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্সের শিক্ষার্থী পূজা কর্মকার সিথি (২২) কে আটক করে পুলিশ সোর্পদ করেছে।

নিহত ঝুমা কর্মকার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী শেরপুর জুয়েলার্সের স্বত্তাধিকারী রথীন্দ্রনাথ কর্মকার শিবদাসের স্ত্রী। জানা যায়, পূজা কর্মকার সিথি দীর্ঘদিন ধরে একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তার মা সহ পরিবারের লোকজন ওই প্রেম মেনে না নেয়ায় পরিবারের লোকজনের উপর সে ক্ষুব্ধ ছিল।

তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৬ অক্টোবর সোমবার দুপুর ১২ টার দিকে এস আর ট্রাভেলস যাত্রীবাহী কোচে পূজা কর্মকার সিথি তার মা ঝুমা কর্মককার কে সাথে নিয়ে ইউনিভার্সিটির উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজার এলাকার দুপুর ১টার দিকে বাসের ভিতরেই মাকে ছুরিকাঘাত করে। পরে বাস থেকে থামিয়ে আহত ঝুমাকে হাসপাতালে নেওয়ার সময় মেয়ে পূজা কর্মকার সিথি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তখন স্থানীয়রা জবা দধি ভান্ডারের সামনে তাকে আটক করে। স্থানীয়রা জানান, পূজার ব্যাগ থেকে একটি ধারালো ছুরি বের করে তার মায়ের বুকের বাম পাশে ও পেটে আঘাত করে। এতে ঝুমা কর্মকারকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান। পরে স্থানীয়রা মেয়ে পুজাকে রায়গঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচর্জ আইনগত ব্যবস্থা গ্রহন করেছেন।

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit