শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলের দাপট, রক্ষণে অপ্রতিদ্বন্দ্বী স্পেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের হতাশা ভুলে অবশেষে অনুশীলনে নেইমার চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের, তবুও… ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

২৮ জেলার ৬৫টি কমিউনিটি আই সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত বিভাগে ২৮ জেলার ৬৫ উপজেলায় ৬৫টি কমিউনিটি আই সেন্টারের শুভ উদ্বোধন করেছেন। সোমবার সকালে গণভবন থেকে ভার্চু্যয়াল মাধ্যমে তিনি এ কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জীবনকে সুন্দর রাখে স্বাস্থ্যসেবা। একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার চোখ, যা দিয়ে মানুষ এই সুন্দর পৃথিবী ও প্রকৃতি এবং আপনজনকে দেখতে পারে, নিজের জীবনে শিক্ষা দীক্ষায় উন্নত করে সুন্দর করে গড়ে তুলতে পারে। অন্ধত্ব দূর করতে আমরা অনেক পদক্ষেপ গ্রহণ করেছি।   

উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর শেরেবাংলা নগরের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।  

এছাড়াও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল বাসার খুরশিদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, ন্যাশনাল আই কেয়ার লাইন ডিরেক্টর এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।  

এর আগে তিন ধাপে দেশের বিভিন্ন উপজেলায় ১৩৫টি কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন করা হয়েছে। নতুন ৬৫টি কমিউনিটি আই সেন্টারের উদ্বোধনের মাধ্যমে সারাদেশে মোট ২০০টি কমিউনিটি আই সেন্টারের যাত্রা শুরু হলো।  

কিউএনবি/অনিমা/১৬.১০.২০২৩/দুপুর ১.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit