শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ীতে মসজিদের জায়গা জবর দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৮২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে রেলওয়ে স্টেশন জামে মসজিদের জায়গা জবর দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা চত্তরে ফুলবাড়ী রেলওয়ে স্টেশন জামে মসজিদের সভাপতি কাজী মোঃ মোস্তাফিজুর রহমান লাইজুর নেতৃত্বে জায়গা জবর দখলের প্রতিবাদে উপজেলা চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী রেলওয়ে স্টেশন জামে মসজিদের সভাপতি কাজী মোঃ মোস্তাফিজুর রহমান লাইজু।

তিনি মানববন্ধনে বলেন, ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ হাসানুর রহমান গত ১৪/১০/২০২৩ইং তারিখে দুপুর ১২টায় তার লোকজন নিয়ে গিয়ে জোর করে মসজিদের জায়গার উপর ঘর তৈরির চেষ্টা করেন প্রতিপক্ষ। মসজিদ কমিটির লোকজন বাঁধা দিতে গেলে কাউন্সিলর সহ তার লোকজন মসজিদ কমিটির লোকজনের উপর চড়াও হয়। এমনকি মুসল্লিদেরকে শারীরিকভাবে লাঞ্চিত করে। মুসল্লিদের অনুভূতিতে চরম আঘাত হানার সামিল কাউন্সিলরের এহেন কর্মকান্ডে।

মসজিদ কমিটির উপরে এই নেক্কার জনক ঘটনার সুষ্ঠু বিচার ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন কাজী শফি কাওসার রুমেল, মোঃ সোহাগ হোসেন অন্তর। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র বরাবর স্মারক লিপি প্রদান করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit