বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বালোগানের গোলে প্রথমার্ধে এগিয়ে যুক্তরাষ্ট্র নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির

বগুড়ায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বগুড়ায় দুর্ঘটনার কবলে পড়েছে। প্রশিক্ষণের সময় রোবরার দুপুর ১টার দিকে বগুড়া বিমানবন্দরের পাশে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

তবে বিধ্বস্ত বিমানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়েছে। তবে ওই বিমানে থাকা পাইলটরা সুস্থ আছেন। স্থানীয়রা জানান, বিমান বাহিনীর সবুজ রঙের বিমানটি হঠাৎ গাছপালা ভেঙে মাটিতে এসে পড়ে। খবর পেয়ে সেখানে ছুটে যান স্থানীয়রা। সেখানে এখন উৎসুক জনতার ভিড়।

আইএসপিআর আরও বলেছে, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ওই বিমানে পাইলটসহ দুজন ছিলেন। বিমান বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন বলে কাহালু থানার ওসি মাহমুদ হাসান জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit