রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম

বাংলাদেশের বিপক্ষে হারটা নিয়ে বেশি হতাশ : আফগান কোচ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে বেশ হাঁকডাক দিয়ে খেলতে এসেছিল আফগানিস্তান। কিন্তু মাঠের খেলায় এখন পর্যন্ত সেটার প্রতিফলন ঘটাতে পারেননি আফগান ক্রিকেটাররা।

প্রথম ম্যাচে একপেশে লড়াইয়ে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ৯২ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল। এরপর ভারতের কাছে বড় পরাজয়ে পায়ের তলার মাটি অনেকটাই সরে গেছে আফগানিস্তানের।

তবুও এই দলটিকে নিয়ে বেশ আশাবাদী দলটির কোচ জোনাথন ট্রট। তবে বাংলাদেশের বিপক্ষে হারটা নিয়ে বেশি হতাশ বলে জানিয়েছেন তিনি।

রবিবার ইংলিশদের বিপক্ষে দিল্লি স্টেডিয়ামে মাঠে নামবে আফগানিস্তান। সে ম্যাচে নামার আগের দিন সংবাদ সম্মেলনে আসেন ট্রট। তিনি চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করেন।

এসময় ট্রট সাংবাদিকদের বলেন, আমাদের যেকোন দলকে হারানোর ক্ষমতা রয়েছে। আমার মনে হয়, প্রতি ম্যাচেই আমরা এটা বিশ্বাস করে নামি আমরা জিতবো কিন্তু আপনি সব ম্যাচ এভাবে জিততে পারবেন না। অবশ্যই আমরা বাংলাদেশের বিপক্ষে হারটা নিয়ে বেশি হতাশ।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৩,/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit