রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম

সংবর্ধনা নেবেন না বিচারপতি ইমদাদুল হক আজাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৯৭ Time View

ডেস্ক নিউজ : দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে এমন মন্তব্য করা বিচারপতি ইমদাদুল হক আজাদ আজ নিজের শেষ কর্মদিবসে কোনো সংবর্ধনা নেবেন না। সুপ্রিম কোর্ট প্রশাসনকে তিনি নিজেই এ কথা জানিয়েছেন। সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রীতি অনুযায়ী শেষ কর্মদিবসে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে বিদায়ী বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ কোনো সংবর্ধনা নেবেন না।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে বিচারপতিদের যে সংবর্ধনা দেওয়া হয় ওই সংবর্ধনাও নেবেন না তিনি। তবে প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কর্মকর্তারা তাকে ফুল ও ক্রেস্ট পৌঁছে দেবেন বলে জানা গেছে।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৩,/সকাল ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit