বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম

নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিস লুক্সন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের এবারের সাধারণ নির্বাচনে জয় পেতে চলেছে বিরোধীদল ন্যাশনাল পার্টি। প্রাথমিক ফলাফলে দলটি ৫১ আসনে জিততে চলেছে বলে জানা গেছে। ক্ষমতাসীন লেবার পার্টি ৩৩টি এবং দ্য গ্রিন্স পেতে চলেছে ১৩টি আসন।

এদিকে বর্তমান প্রধানমন্ত্রী লেবার পার্টির ক্রিস হিপকিন্স এরইমধ্যে দলের পরাজয় মেনে নিয়ে লুক্সনকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানায় বিবিসি। নিউজিল্যান্ডের রাজনীতিতে খুব দ্রুত উত্থান হওয়া লুক্সন ২০২০ সালে প্রথম এমপি নির্বাচিত হন। পরের বছরই তিনি ন্যাশনাল পার্টির নেতৃত্বে চলে আসেন।

নিউজিল্যান্ডের ১২১ আসনের পার্লামেন্টে মিত্রদের নিয়ে অনায়াসেই জোট সরকার গঠন করতে সক্ষম হবে ন্যাশনাল পার্টি। দল জয় পেতে চলেছে এমন ঘোষণার পর লুক্সন বলেন, আজ রাতের সংখ্যার ভিত্তিতে ন্যাশনাল যে পরবর্তী সরকার গঠনে সক্ষম হতে চলেছে সে জন্য আমি অত্যন্ত গর্বিত। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমাদের সরকার নিউ জিল্যান্ডের প্রতিটি মানুষকে সেবা দেবে।

গত ছয় বছর ধরে নিউ জিল্যান্ডের ক্ষমতায় রয়েছে উদারপন্থি হিসেবে পরিচিত লেবার পার্টি। এই সময়ের বেশিভাগটাতেই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জেসিন্ডা অরডার্ন। কিন্তু নয় মাস আগে হঠাৎ করেই পদত্যাগ করেন তিনি । তার পদত্যাগের পর প্রধানমন্ত্রী হন হিপকিন্স।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit