আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ বলেছে, ওই ভবনগুলোর ‘৫ হাজার ৫৪০টি আবাসন ইউনিট’ ধ্বংস হয়ে গেছে এবং আরও প্রায় ৩ হাজার ৭৫০টি বাড়ি এত বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এগুলো এখন বসবাসের অনুপযোগী। গত সপ্তাহে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের অভিযানের পরই গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল। এরপর গত ৮দিন ধরে অবিরাম হামলা চলছেই। এতে উপত্যকায় এখন পর্যন্ত ১ হাজার ৯০০ ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন সাড়ে ছয় হাজারেরও বেশি।
আল জাজিরার প্রতিবেদন মতে, গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় গত ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ২৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ শিশুও রয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন ১ হাজার ৭৮৮ জন।
কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:১৫