বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

খালেদা জিয়াকে মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ প্রেরনেরদাবীতে শরীয়তপুর জেলা বিএনপির অনশন

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৯৮ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূটির অংশ হিসেবে অনশন কর্মসূচি পালন করেছেন। ১৪ অক্টোবর শনিবার বেলা ১১টা জেলা শহরের ধানুকা এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনশন কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ আসলাম।

অনশনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মোহাম্মদ আব্দুস সালাম, সিরাজুল হক মোল্যা, এডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, জেলা কৃষকদল সভাপতি বিএম হারুন অর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু, শরীয়তপুর পৌরসভা বিএনপির সভাপতি এডভোকেট লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সামসুল হক ঢালীসহ সকল উপজেলা বিএনপির সভাপতি, সম্পাদক ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। দুপুর ২টায় অনশন সমাপ্ত হয়। অনশন থেকে আগামী ১৮ অক্টোবর ঢাকার সমাবেশে যোগদানের আহবান জানানো হয় নেতা-কর্মীদের।

অনশন থেকে নেত্রীবৃন্দ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই শংকটাপন্ন। এই ফ্যাসিবাদ সরকার খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ পাঠাবেনা। খালেদা জিয়াকে মুক্ত করে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হলে এই সরকারের পদত্যাগ ঘটাতে হবে। একমাত্র আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেই পরিস্থিতি সৃষ্টি করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit