রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

ইসরায়েলের স্থল অভিযানের বিরুদ্ধে লড়াইয়ে ‘সক্ষম’ হামাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাশেম ব্রিগেডস বলছে, তারা গাজায় ইসরায়েলের স্থল অভিযানের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম। শুক্রবার (১৩ অক্টোবর) আল জাজিরা এই খবর জানায়। সশস্ত্র সংগঠনটির সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দা এক ভিডিওবার্তায় বলেন, প্রতিরক্ষার দিক দিয়ে আমরা আমাদের প্রস্তুতির কথা আবারও জানাচ্ছি-আল্লাহ সহায়। স্থল অভিযানের মাধ্যমে শত্রুদের হামলার পরিসর বাড়ানোর সিদ্ধান্ত আমাদের নতুন বিকল্প প্রতিরোধ চালু করার দিকে ঠেলে দেবে, যা শত্রুদের ব্যাপক ক্ষয়ক্ষতি করবে।

তিনি বলেন, হামাসের সামরিক অবকাঠামো গাজা উপত্যকায় একটি কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা চালু করতে সমর্থ, যা ইসরায়েল আগে দেখেনি। ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডের বাইরে সৈন্য ও সামরিক সরঞ্জাম জমা করছে। কিন্তু এখনও পর্যন্ত ইসরায়েল গাজায় অবিরাম আকাশ থেকে বোমাবর্ষণ করছে। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আরও সামরিক সহায়তা ইসরায়েলের পথে রয়েছে। যুদ্ধাস্ত্র ও ইন্টারসেপ্টর পৌঁছে গেছে।

যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস হলো আইএস। আইএস ধ্বংস হয়ে গেছে, হামাসও হবে। আইএসের সঙ্গে যে আচরণ করা হয়েছিল, হামাসের সঙ্গে তা-ই করা হবে। দেশগুলোর গোষ্ঠী থেকে তাদের থুতু দেওয়া উচিত। কোনো নেতার তাদের সঙ্গে দেখা করা উচিত নয়। কোনো দেশের তাদের আশ্রয় দেওয়া উচিত নয়। যারা করবে, তাদের নিষেধাজ্ঞা দেওয়া উচিত।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৩,/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit