সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

মাহমুদউল্লাহকে কি আজ মাঠে দেখা যাবে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বিরতির পর জাতীয় দলে ফিরেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ঘরের মাঠের সেই সিরিজে নিজেকে প্রমাণ করেই জায়গা করে নেন বিশ্বকাপে। সেখানে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছিলেন মাহমুদউল্লাহ। সেই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ আসেনি তার। তবে ইংল্যান্ড ম্যাচে কৌশলগত কারণে তাকে বসিয়ে খেলানো হয়েছে অফ স্পিনার মেহেদি হাসানকে।

আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও তার ফেরার সম্ভাবনা খুবই কম। বলা যায়, তার ফেরার অপেক্ষা খানিকটা দীর্ঘই হচ্ছে! আফগানিস্তানের বিপক্ষে তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ছোট লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়েই নামতে হয়নি মাহমুদউল্লাহর। পরের ম্যাচে এই অভিজ্ঞ ব্যাটারকে বাদ দিয়ে একাদশে নেয়া হয় শেখ মেহেদীকে।

সাকিব-মিরাজ জেনুইন অলরাউন্ডার হওয়ায় ব্যাটিংয়ে বাড়তি বিকল্প আছে টিম ম্যানেজমেন্টের হাতে। সঙ্গত কারণেই বোলিংয়ে বিকল্প বাড়াতে মাহমুদউল্লার পরিবর্তে মেহেদীকে বেছে নেন তারা। আর বোলিং বিবেচনায়, যেকোনো উইকেট কিংবা কন্ডিশনে মাহমুদউল্লাহর চেয়ে এগিয়ে থাকবেন মেহেদী। ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়ে সেটি দুইহাত ভরে কাজে লাগিয়েছেন মেহেদী। ইংলিশদের বিপক্ষে ছিলেন দলের সেরা বোলার। এমনকি নিজের ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিংটা এদিন করেছেন তিনি। ৭১ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেছিলেন এই ডানহাতি অফ স্পিনার।

এমন দুর্দান্ত বোলিংয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও একাদশে জায়গা হচ্ছে তার, এটা অনেকটাই নিশ্চিত। আর ব্যাট হাতে মিরাজ ফর্মে থাকায় ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে বিকল্প বাড়ানোটাই বেশি প্রয়োজনীয় হতে পারে দলের জন্য। মিরাজকে দিয়ে ওপরের দিকেও ব্যাটিং করাতে পারে দল। সেক্ষেত্রে তাওহীদ হৃদয়কে ৭ নম্বরে ব্যাটিং করতে হতে পারে। মেহেদীও যেহেতু ব্যাটিংটা পারেন, তাই লম্বা ব্যাটিং অর্ডারই পাচ্ছে দল।

সবমিলিয়ে নিজেকে খানিকটা অভাগাই ভাবতে পারেন মাহমুদউল্লাহ। কারণ আফগানিস্তানের বিপক্ষে একাদশে থেকেও ব্যাটিং পাননি-তার আগেই জয় নিশ্চিত করেছে দল। বলা যায়, নিজেকে প্রামাণের সুযোগটাই পাচ্ছেন না তিনি! তার এই অপেক্ষার প্রহর কবে শেষ হচ্ছে সেটাও এখন বলা মুশকিল!

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit