শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৯৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা কুশদহ ইউনিয়নের মামলাবাজ নুরুল ইসলামের লাগাতার মিথ্যা মামলার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবীতে ফুলবাড়ী রিপোটার্স ইউনিটিতে মজিদুল ইসলাম সংবাদ সম্মেলন করেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী রিপোটার্স ইউনিটিতে নবাবগঞ্জ উপজেলা কুশদহ ইউনিয়নের মামলাবাজ নুরুল ইসলামের লাগাতার মিথ্যা মামলার প্রতিবাদে ও প্রশাসনের সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোঃ মজিদুর ইসলাম ও তার পরিবারের।

তিনি সংবাদ সম্মেলন এ বলেন, গিলাঝুকি হঠাৎ পাড়া গ্রামের নুরুল ইসলাম ও তার স্ত্রী মোছাঃ জোসনা বেগম বন বিভাগের জায়গাকে কেন্দ্র করে ও পূর্ব সত্রুতার জের ধেরে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে দিনাজপুর আদালতে ছিন্তাই মারধর ও হুমকি প্রদান অভিযোগ তুলে তিনটি মিথ্যা মামলা দায়ের করেছেন। আমি একজন নিরিহ ও সরল মনের মানুষ আমি অতি কষ্টে আমার পরিবার নিয়ে বসবাস করে আসছি। সে মামলা দায়ের করে আমাদের শারিরিক মানসিক ও আর্থিক ক্ষয় ক্ষতি করছেন।

তিনি সংবাদ সম্মেলনে আরও জানান প্রতিপক্ষ নুরুল ইসলাম আমার বিরদ্ধে আরো একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে। অথচ মোঃ নুরুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে বন বিভাগ কর্তৃক বনের জায়গা দখলের একাধিক মামলা রয়েছে আদালতে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি করছি। সেই সাথে মামলাবাজ নুরুল ইসলাম ও তার পরিবার কর্তৃক লাগাতার দায়ের করা মিথ্যা মামলা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রত্যাহারের দাবি করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গিলাঝুকি হঠাৎপাড়া গ্রামের মোছাঃ আরজিনা খাতুন, মনতাজুর রহমান মুন্না, মোঃ আনসার আলী, মোঃ সাজেদা বেগম, মোঃ শফিউল্লাহ ও মজমুল ইসলাম সহ তার পরিবারের লোকজন।

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit