রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

চট্টগ্রামের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৫৩ Time View

ডেসক্ নিউজ : চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ২৭ মিলিমিটার। এ ছাড়া ফরিদপুরে ১৫, দিনাজপুরে ১৩, রংপুরে ৭, মাদারীপুর ও ময়মনসিংহে ৫, রাজারহাটে ৩, বগুড়ায় ১ মিলিমিটার এবং পটুয়াখালী, গোপালগঞ্জ ও ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ বুধবার (১১ অক্টোবর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ‍্য জানানো হয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে তিন দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলি ও বান্দরবানে ২৪.০ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit