বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

কার ডাকে বলিউডে ফিরছেন নয়নতারা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২২৩ Time View

বিনোদন ডেস্ক : রজনীকান্ত, কমল হাসান, নাগার্জুনের ইন্ডাস্ট্রিতে একমাত্র ‘লেডি সুপারস্টার’ তকমা পেয়েছেন নয়নতারা। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পোক্ত করে আত্মপ্রকাশ করেছেন বলিউডে। অভিষেকের প্রথম সিনেমাতেই জুটি বেঁধেছেন বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে।

গেল মাসে মুক্তি পাওয়া ‘জওয়ান’ ছবিতে শাহরুখ ও নয়নতারার রসায়ন দর্শকের মনে ধরেছে। এ জুটির ‘চালেয়া’ গান এখনও মানুষের মুখে মুখে। প্রথম বলিউড ছবিতে এমন সাফল্যের পরেও পরিচালকের উপর বেশ চটেছিলেন শাহরুখের দক্ষিণী নায়িকা।

কার ডাকে বলিউডে ফিরছেন নয়নতারা

শোনা গিয়েছিল, ‘জওয়ান’-এর পরে বলিউডে নাকি আর কোনো ছবিতে কাজ করতে চান না অভিনেত্রী। তবে নতুন খবর, অভিমান ভেঙে আবারও বলিউডে ফিরতে চলেছেন নয়নতারা।

আগামী বছর থেকে শুরু হতে যাচ্ছে সঞ্জয়লীলা বানসালির ‘বৈজু বাওরা’ ছবির কাজ। প্রাথমিকভাবে ছবিটির জন্য আলিয়া ভাট ও রণবীর সিংকে ভেবেছিলেন নির্মাতা। এ দুজন ছাড়া ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে নয়নতারার কথা ভাবছেন বানসালি।

কার ডাকে বলিউডে ফিরছেন নয়নতারা

সূত্রের খবর, ছবি নিয়ে আলোচনাও সেরে ফেলেছেন বানসালি ও নয়নতারা। চলতি বছরের মার্চেই নাকি ছবি নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন দক্ষিণী লেডি সুপারস্টার। এখন শুধু চুক্তি সই করার পালা।শোনা যাচ্ছে, চুক্তি সই শেষ হলে আগামী বছরে শুরু হবে শুটিং।

কার ডাকে বলিউডে ফিরছেন নয়নতারা

প্রসঙ্গত, অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ দিয়ে বলিউডে অভিষেকের পরেও নিজের চরিত্র নিয়ে সন্তুষ্ট ছিলেন না নয়নতারা। কানাঘুষো শোনা গিয়েছিল, যখন তিনি ছবির জন্য সম্মতি দিয়েছিলেন, তখন নাকি তাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তিনিই ছবির মূল নায়িকা। ছবি মুক্তির পর তিনি উপলব্ধি করেন, ছবিতে তাকে রীতিমতো উপেক্ষা করা হয়েছে। বিশেষ চরিত্র হওয়া সত্ত্বেও দীপিকা পাডুকোন তার চেয়ে অনেক বেশি গুরুত্ব পেয়েছেন। সেই ক্ষোভের কারণেই বলিউড থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন অভিনেত্রী।

তবে বানসালির ছবির জন্য নয়নতারা সম্মতি দিলে আরও একবার বলিউডে নিজেকে তুলে ধরার সুযোগ পাবেন নয়নতারা। অভিনেত্রী সেই সুযোগের সদ্ব্যবহার করবেন কিনা তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে।

কার ডাকে বলিউডে ফিরছেন নয়নতারা

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit