বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

শরীয়তপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৬১ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শরীয়তপুর জেলা বিএনপি। সোমবার বেলা ১১টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু নেতৃত্বে জেলা শহরের ধানুকা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শরীয়তপুর স্টেডিয়ামের কাছে এসে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে সমাবেশ করেন নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মুহাম্মদ আব্দুস সালাম, সিরাজুল হক মোল্যা, এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু প্রমুখ। এই সময় জেলা যুবদলের সভাপতি আরিফুর রহমান মেল্যা, যুবদল নেতা মৃধা নজরুল কবির, জেলা মহিলা দলের সভানেত্রী আসমাউল হুসনা সহ ছাত্রদল, যুবদল, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে শরীয়তপুর মডেল টাউন এলাকায় একই দাবীতে বিএনপির অপর অংশ একটি বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, যুগ্নসাধারণ সম্পদক দুলাল খান, মহিউদ্দিন বাদল, যুববিষয়ক সম্পাদক ইজাজুল ইসলাম মামুন, জেলা যুবদলের সহ-সভাপতি মনির হোসেন মাঝি, জেলা যুবদল নেতা লিয়াকত খা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ খান, পৌরসভা যুবদল নেতা পিন্টু প্রমুখ।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, স¤্রাট, হাজি সেলিমসহ আপনি যেভাবে চিকিৎসার জন্য বিদেশ যান বেগম খালেদা জিয়াকেও সেই ভাবে বিদেশ পাঠাবেন। আপনি একটি বক্তব্যে বলেছেন খালেদা জিয়া ৮০ বছরের বুড়ি। আপনিওতো ৭৭ বছর পার করেছেন। আপনি একজন বুড়ি হয়ে এই ধরণের আপত্তিকর কথা বলে দেশ ও জাতির কাছে ঘৃণার পাত্র হয়ে গেছেন। আপনি যত দ্রুত বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশ পাঠাবেন আপনার জন্য ততই মঙ্গল হবে। খালেদা জিয়ার সৈনিকেরা দেশ ও মানুষকে ভালোবাসে। দেশের মানুষও খালেদা জিয়াকে ভালোবাসে। তাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা না করলে দেশের মানুষ আপনাকেও ছাড়বে না।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit