শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৩০২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার -২

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৩০২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২। র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চেক রোবাস্ট টহল একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার দুপুরে গোবিন্দগঞ্জ, দিনাজপুর মহাসড়কের ফুলবাড়ী বাজার এবং বিজিবি ব্যাটালিয়নের মাঝামাঝি উত্তর সুজাপুর নামক স্থানে র‌্যাব-১৩ রোবাস্ট টহল এর চেক পোস্ট করাকালে একটি রানার ফ্রিডম মিনি ট্রাক বিধি মোতাবেক তল্লাশি করে ,তেলের ট্রাংকির পাশে,বিশেষ কায়দায় একটি বক্সের মধ্যে রক্ষিত তিনটি, ব্যাগের মধ্যে বিপুল পরিমাণ (৩০২ বোতল) আমদানী নিষিদ্ধ ভারতীয় ক্সতরী ফেন্সিডিল উদ্ধার করে। ফেন্সিডিল গুলোর আনুমানিক মূল্য ৬,০৪,০০০/- (ছয়লক্ষ চার হাজার)টাকা। ঘটনার সাথে জড়িত তারেক রহমান(২৩), পিতা- মৃত মোবারক হোসেন, সাং- জগন্নাথপুর, পোষ্ট-দৌলতপুর, থানা- ঠাকুরগাঁও সদর, ও মোঃ সোহেল রানা (২৯), পিতা- মোঃ সাজ্জাদ আলী, সাং- দামল, পোষ্ট- চেরঙ্গি,বাজার, থানা- হরিপুর, উভয় জেলা- ঠাকুরগাঁও দ্বয়কে গ্রেফতার করা হয়। আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ী এলাকার মাদক সিন্ডিকেটের মধ্যে অন্যতম।

তারা দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে যানবাহন হিসেবে ট্রাকসহ বিভিন্ন কোশলে অবলম্বন করে মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক ফেন্সিডিল সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছে। ধৃত আসামী মাদক পরিবহন কাজে ট্রাক ব্যবহার করে, লোকজনের চোখের আড়ালে অবৈধ মাদকদ্রব্য সমূহ মজুদ করে ব্যবসা করে আসছে। গ্রেফতারকালে আসামীদ্বয়ের সঙ্গে থাকা মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ট্রাক মামলার আলামত হিসেবে জব্দ করা হয়। যার মূল্য অনুমান ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ীদ্বয় পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামী দুইজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করলে ফুলবাড়ী থানা জেলা হাজতে প্রেরণ করেন।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৪৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit