শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ঘোড়াঘাট উপজেলায় স্বচ্ছল ব্যক্তিকে আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদান করায় মানব বন্ধন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১১৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে জমি জমা থাকা সত্ত্বেও মমিন নামে এক ব্যক্তিকে আশ্রয়ন প্রকল্পের সরকারি বাড়ি প্রদান করায় সানোয়ার হোসেন নামে এক অস্বচ্ছল অসহায় ব্যক্তি ঘর বাতিলের প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ প্রদান সহ মানব বন্ধন করেছে।গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজার আঞ্চলিক মহা সড়কে এই মানব বন্ধন করেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন, ভূক্তভূগীদের মধ্যে মোঃ সানোয়ার হোসেন,আঃ লতিফ সরকার,আঃমোন্নাফ, মোঃ মহির মাস্টার,রমিচা বেগম,মোঃ নুর আলম,মোঃ জয়নুল আবেদীন ও আরোও অনেকে। মোঃ সানোয়ার হোসেন অভিযোগে বলেন, আমি মোঃ সানোয়ার হোসেন পিতাঃ মৃত- আরজুল্লাহ, গ্রামঃ- নুরপুর,ডাকঘরঃ- হাটশ্যামগঞ্জ,উপজেলাঃ ঘোড়াঢ়াট,জেলাঃ দিনাজপুর এর স্থায়ী বাসিন্ধা।

আমি একজন গরীব অসহায় ব্যক্তি। আমার কোন জমি জমা নাই। আমি আশ্রয়ন প্রকল্পে একটি বাড়ি জন্য আবেদন করেছিলাম। কিন্তু আমাকে ঘর দেওয়া হয় নাই। অপর দিকে জমি জমা ওয়ালা স্বচ্ছল ব্যক্তি মোঃ মমিন, পিতা-জামাল উদ্দিন গ্রামঃ নুরপুর,ডাকঘর-হাটশ্যামগঞ্জ,উপজেলা ঘোড়াঘাট,জেলা দিনাজপুরকে অর্থের বিনিময়ে ঘর দেওয়া হয়েছে। মমিনের জমা জমি থাকা সত্য ও আশ্রয়ন প্রকল্পে বাড়ি পেয়েছে আর আমার জমি জমা নাই, আমি একজন ভূমিহীন ব্যক্তি হওয়া সত্যও আশ্রয়নের বাড়ি পাইনি। আমি আমার পরিবার পরিজনকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির বাড়িতে বসবাস করে আসছি। বর্তমানে আমি পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। তাই আমাকে নুরপুর মহিলা নদী রোড আশ্রায়ণ প্রকল্পে একটি বাড়ি প্রদান করলে আমি আমার পরিবার পরিজন নিয়ে সুখ শান্তিতে বসবাস করতে পারবো।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit