শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত

বড় কোনো বিপদ আসছে, ইসরায়েলকে সতর্ক করেছিল মিশর!

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বড় কোনো বিপদ আসছে, ইসরায়েলকে এমন সতর্ক বার্তা দিয়েছিল মিশর। তবে মিশরের এই গোয়েন্দা তথ্যকে পাত্তাই দেয়নি ইসরায়েল কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম ‘এপি’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ‘টাইমস অব ইসরায়েল’।

প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন- বড় ধরনের বিপদ আসতে পারে, এমন তথ্য দিয়ে ইসরায়েলকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা বিষয়টিকে গুরুত্ব দেয়নি।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, “আমরা তাদের সতর্ক করেছি যে পরিস্থিতির একটি বিস্ফোরণ আসছে, এবং খুব শিগগিরই এটি ঘটতে পারে, এবং এটি বড় ধরনের ঘটনা হবে। কিন্তু তারা এই ধরনের সতর্কবাণীকে পাত্তা দেয়নি।”

তবে ওই কর্মকর্তা বিষয়টি নিয়ে বিস্তারিত আর কিছু বলেনি।

তার ধারণা, হয়তো ইসরায়েলি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরের প্রতি বেশি মনোযোগী ছিল। তাই হয়তো গাজার হুমকি তাদের নজরে আসেনি।

শনিবার ভোরে আকস্মিকভাবে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে পড়ে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এরপর ইসরায়েলও পাল্টা হামলা শুরু করে। ইসরায়েল গাজায় ব্যাপক বোমা বর্ষণ করছে। এতে সেখানে নিহতের সংখ্যা বেড়ে ৪৩৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৯১ জন শিশু। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এছাড়াও ইসরায়েলের হামলায় দুই হাজার তিন শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে।

রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ দাবি করেছে, হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছে দুই হাজার দুই শতাধিক।

শনিবার ভোরে আকস্মিকভাবে এই হামলা বিগত সময়ে ইসরায়েলের হত্যা, নিপীড়ন ও দখলদারিত্বের প্রতিবাদে করা হয়েছে বলে দাবি করেছে হামাস। 

এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালালো ফিলিস্তিন কর্তৃপক্ষ। সূত্র: টাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৩,/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit