শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে মুরগি বিতরণে ব্যাপক অনিয়ম॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৯৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয় প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় ফুলবাড়ী উপজেলার ৩৫০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ২০টি করে মুরগি বিতরণ করা হয়।

উল্লেখ্য প্রকল্পে বলা হয়েছে সোনালী আথবা দেশী জাতের সুস্থ্য পুলেট মুরগি যার শরীরের ওজন ৮০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত হতে হবে এবং প্রতিপালনের জন্য পরিবেশগতভাবে উপযুক্ত হতে হবে। কিন্তু প্রাণিসম্পদ দপ্তর থেকে উপকারভোগীদের বস্তা অথবা অন্য কোন সরঞ্জাম নিয়ে আসতে বলা হয়। গত বৃহ:স্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে মুরগী বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে বস্তায় করে মুরগী নিয়ে যেতে দেখা যায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের।

তারা অভিযোগ করে বলেন, আমাদেরকে বস্তা আনতে বলা হয়েছিল, এখন বস্তায় করে মুরগী নিয়ে যাব কিভাবে? মুরগীগুলোতো মারা যাবে এবং কয়েকজন অভিযোগ করেন বস্তার ভিতরে এভাবে মুরগী নেওয়ায় অনেকের মুরগী অসুস্থ হয়ে পড়েছে। বিতরণের ধারাবাহিকতায় ৮ অক্টোবর সকাল ১০টায় ফুলবাড়ী প্রাণিসম্পদ দপ্তর চত্ত্বরে মুরগী বিতরণ করা হয়।

সেখানে সরেজমিনে গিয়ে দেখা যায় যে, প্রায় মুরগিগুলোর সাইজ একেবারেই ছোট ভূক্তভূগিদের কাছে জানতে চাইলে তারা বলেন বেশিরভাগ মুরগিগুলোর ওজন ৪০০ থেকে ৫০০ গ্রাম এবং কেউ কেউ অভিযোগ করে বলেন এক পোয়া অর্থাৎ ২৫০ গ্রামের মুরগিও রয়েছে। এবং তারা আরও অভিযোগ করে বলেন, মুরগিগুলো অত্যান্ত দূর্বল এগুলো পালন করতে গিয়ে মারাও যেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক উপকারভূগী জানান, আমরা গরিব মানুষ আমরা তো জানি না, মুরগির ওজন কতটুকু হবে কিন্তু মুরগিগুলো অনেক ছোট ছোট।

তথ্য নিয়ে জানান, মুরগিগুলো সরবরাহ করেছে জেনটেক ইন্টারন্যাশনাল লিঃ ঢাকা। এ বিষয়ে জেনটেক ইন্টারন্যাশনাল লিঃ এর স্বত্ত্বাধীকারী ধীরেন দাস এর সঙ্গে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে তার মোবাইল নম্বর সংগ্রহ করা সম্ভব হয়নি। মুরগী বিতরণ করতে আসা লোকজনদের কাছে জিজ্ঞেস করেও সংশ্লিষ্ট ঠিকাদারের কোন ব্যক্তির সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রবিউল ইসলাম জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রকল্পের আওতায় ৩৫০জনকে ২০টি করে মুরগি বিতরনের কার্যক্রম চলছে। এর মধ্যে অধিকাংশদের দেওয়া হয়ে গেছে। এই প্রকল্পটি প্রাণি সম্পদ অধিদপ্তর ঢাকা থেকে সরাসরি টেন্ডার হয়েছে। ঠিকাদারী জেনটেক ইন্টারন্যাশনাল লিঃ এর মাধ্যমে মুরগিগুলো সরবরাহ করা হয়েছে আমাকে সুধু বিতরণের তত্বাবাধায়ন করার জন্য বলা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit