বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি

নভেম্বরেই বাইডেন-জিনপিং সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আসছে নভেম্বরে সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা অ্যাপেক সম্মেলন। আর ওই সময়ই চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দেখা হতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। 

ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়ে জানিয়েছে, শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন নিজেই এ তথ্য জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে উপস্থিত সাংবাদিকদের বলেন, অ্যাপেক সম্মেলনে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার সঙ্গে বৈঠক হবে কিনা তা নির্ধারণ হয়নি।

তবে বৈঠকের বিষয়ে বেইজিং কিংবা ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমল থেকেই যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের টানাপোড়েন চলে আসছে। বিভিন্ন ইস্যুতে মতানৈক্য রয়েছে বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির দেশ দুটির। 

তবে সম্প্রতি মার্কিন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, চীনের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে চায় যুক্তরাষ্ট্র। এর পরই শি জিন পিংয়ের সঙ্গে বাইডেনের সম্ভাব্য বৈঠকের বিষয়টি সামনে এলো।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/দুপুর ২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit