শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১১০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধ এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপত্বি করেন, অত্র বিদ্যালয়ে সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, পৌরপ্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী মামুন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার মোঃ এছার উদ্দীন, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, ফুলবাড়ী উপজেলা আওয়াীলীগের অন্যতম সদস্য হাসান মেহেদী রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক, বিদ্যালয় সকল শিক্ষক, কর্মচারীগণ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আমন্ত্রনে ছিলেন, ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেম।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit