সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিশ্বকাপের ম্যাচে ৫ বলের ওভার!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে আজ মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নেদারল্যান্ডস। ম্যাচে ৫ বলে দেওয়া হয়েছে ওভার! ভুল করেছেন আম্পায়াররা।

টস জিতে আগে বোলিং করে নেদারল্যান্ডস। দলীয় মাত্র ৩৮ রানেই সাজঘরে ফেরায় পাকিস্তানের প্রথম তিন ব্যাটসম্যানকে। সেই চাপ সামলে সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান ১৪তম ওভারে ক্রিজে ব্যাট করছিলেন।

যেখানে প্রথম তিন বলে কোনো রান দেননি ডাচ পেসার পল ফন মেকেরেন। চতুর্থ বলে সিঙ্গেল নেন রিজওয়ান। পঞ্চম বলে চার মারেন শাকিল এরপরই ওভার ঘোষণা করেন দুই অনফিল্ড আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক ও ক্রিস ব্রাউন।

ওভার শেষ হতে যে তখনও এক বল বাকি তা টেরই পাননি তারা। এমনকি টিভি আম্পায়ার রড টাকারও সতর্ক করেননি তাদের।

অবশ্য ক্রিকেট আইনের ১৭.৫ অনুচ্ছেদে লেখা আছে, ‘যদি আম্পায়ার বৈধ বলের সংখ্যা গণনায় ভুল করেন, তাহলে আম্পায়ারের দেওয়া ওভারের ঘোষণাটি বহাল থাকবে।’

এই ঘটনার আট ওভার পর আরও একবার ভুল করে বসেন আম্পায়াররা। ২২তম ওভারের দ্বিতীয় বলে রোলফ ফন ডার মারউইকে চার মারেন শাকিল। তখনই তিনি ও রিজওয়ান বুঝতে পারেন ৩০ গজ বৃত্তের বাইরে একজন বেশি ফিল্ডার নিয়ে খেলছে নেদারল্যান্ডস।

সঙ্গে সঙ্গেই আম্পায়ারকে জানান তারা। এবার অবশ্য ভুল শুধরে নিয়ে নো বলের সংকেত দেন আম্পায়ার।

বিশ্বকাপে আম্পায়ারদের এমন ভুল এবারই প্রথম নয়। চলতি বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান-ভারত ম্যাচে দেখা গেছে সাত বলের ওভার।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit