সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নেদারল্যান্ডসের সঙ্গে ২৮৬ রানে অলআউট পাকিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ১৩তম আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি পাকিস্তান-নেদারল্যান্ডস। ক্রিকেটের এই বৈশ্বিক আসরের তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আইসিসির এই সহযোগী সদস্য দলটি বাছাই পর্বে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। বাছাই পর্ব থেকে উঠে আসা নেদারল্যান্ডস আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়। 

শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। আগে ব্যাট করতে নেমে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। চতুর্থ উইকেটে তারা ১১৪ বলে ১২০ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান। 

এরপর ফের ৩০ রানে পাকিস্তান হারায় ৩ উইকেট। ৪৩.৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৫২ রান। ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান। তাদের ৭০ বলের ৬৪ রানের জুটিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ার স্বপ্ন দেখেছিল ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়না। কিন্তু শেষ দিকে ৩৪ রানের ব্যবধানে ৪ উইকেট পড়ে গেলে, পাকিস্তান ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয়। 

দলের হয়ে ৫২ বলে ৯টি চার আর এক ছক্কায় ৬৮ রান করেন সৌদ শাকিল। ৭৫ বলে ৮ বাউন্ডারিতে ৬৮ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ৪৩ বলে চার বাউন্ডারিতে ৩৯ রান করেন মোহাম্মদ নওয়াজ। ৩৪ বলে দুই চার আর এক ছক্কায় ৩২ রান করেন সহ-অধিনায়ক শাদাব খান। নেদারল্যান্ডসের হয়ে ৯ ওভারে ৬২ রানে ৪ উইকেট নেন বেস ডি লিড। ২ উইকেট নেন কলিন একারম্যান। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit