সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বুদ্ধিমানরা রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না : পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যারা বুদ্ধিমান, তারা রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। এ ধরনের হামলা হলে আমরা এমনভাবে আকাশে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ব যে একজন শত্রুও বাঁচার সুযোগ পাবে না। 

পুতিন আরও বলেন, পারমাণবিক সক্ষমতাসম্পন্ন বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তার দেশ। এ ক্ষেপণাস্ত্র অনেক মাইল পথ পাড়ি দিতে পারে। 

১৯৯০ সালের পর থেকে রাশিয়া পারমাণবিক বিস্ফোরণসংক্রান্ত কোনো পরীক্ষা চালায়নি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগের বছর ওই পরীক্ষা চালানো হয়েছিল। এ ধরনের পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা আবারও শুরু করার আশঙ্কার কথাও উড়িয়ে দেননি পুতিন।

রুশ  প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সারমাত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রব্যবস্থা তৈরির কাজ প্রায় শেষ। এটিও রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র।

পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করে হওয়া চুক্তিতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি উল্লেখ করে পুতিন বলেন, রাশিয়া এ চুক্তিতে স্বাক্ষর ও আনুষ্ঠানিক অনুমোদন দুটোই করেছে। রুশ প্রেসিডেন্ট হুঁশিয়ার করে বলেন, রাশিয়ার পার্লামেন্টে এ অনুমোদন প্রত্যাহার করে নেওয়া সম্ভব।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit