সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

মার্কিন কংগ্রেসের স্পিকার হতে চান ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২৩৩ Time View

আন্তর্জাতিক ডেসক্  : যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার হওয়ার আশা প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ আশা প্রকাশ করেছেন। 

কয়েক দিন আগেই নিজ দল রিপাবলিকান পার্টির কতিপয় কট্টর ডানপন্থী নেতার বিরুদ্ধে গিয়ে সরকারের অচলাবস্থা এড়াতে স্টপগ্যাপ বিল পাস করান স্পিকার কেভিন ম্যাকার্থি। সেই কট্টরপন্থীদের একজন ম্যাট গেটজ ম্যাকার্থির স্পিকার পদে থাকার বিপরীতে কংগ্রেসে অনাস্থা প্রস্তাব উত্থাপন করলে মঙ্গলবার তা ভোটে গড়ায়। প্রস্তাবটি ২১৬-২১০ ভোটে পাস হয়। 

ট্রাম্প এমন এক সময়ে এ আশা প্রকাশ করলেন, যখন যুক্তরাষ্ট্রের আইনসভায় আক্ষরিক অর্থেই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। হাউসে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ না হওয়ায় পরবর্তী স্পিকার কে হবেন তা নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা। ট্রাম্প বলেছেন, যত দিন পর্যন্ত হাউস পরবর্তী স্থায়ী স্পিকার নির্বাচিত করতে না পারে, তত দিন পর্যন্ত তিনি স্পিকারের দায়িত্ব পালন করতে আগ্রহী। 

ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, প্রয়োজন হলে আমি স্পিকারের দায়িত্ব পালনে প্রস্তুত। কংগ্রেসে আমার অনেক বন্ধু রয়েছে বলে এ বিষয়ে ঐক্য স্থাপনে মধ্যস্থতাকারী হিসেবে কথা বলতে অনুরোধ করা হয়েছে। তিনি আরও বলেন, যদি তারা পর্যাপ্ত ভোট না পায়, তাহলে তারা আমাকে জিজ্ঞেস করতে পারে যে, যত দিন না স্থায়ী স্পিকার পাওয়া যাচ্ছে, তত দিন আমি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে চাই কি না। আমি প্রেসিডেন্ট পদে প্রার্থিতা দেওয়ায় এই পদে স্থায়ীভাবে থাকা সম্ভব হবে না।

এদিকে আগামী সপ্তাহে হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার নির্বাচনে ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার হাউসে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টির পাশাপাশি ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির একজনও স্পিকার পদে লড়বেন বলে ধারণা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit