শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

ভারতের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : উইকেটে অসমান বাউন্স, বলও টার্ন নিচ্ছিল সাপের মতো। প্রতিকূল পরিস্থিতিতে ৯ উইকেটে ৯৬ রানের বেশি এগোতে পারেনি বাংলাদেশ। কিন্তু ঠিক একই উইকেটে সেই লক্ষ্য ৬৪ বল হাতে রেখেই পাড়ি দিল ভারত। ৯ উইকেটে দাপুটে জয়ে এশিয়ান গেমস পুরুষ ক্রিকেটে পদক নিশ্চিত করলো তারা। স্বর্ণের লড়াইয়ে কাল মাঠে নামবে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যকার জয়ী দলের বিপক্ষে।

অন্যদিকে হারলেও পদকের সম্ভাবনা নষ্ট হয়ে যায়নি বাংলাদেশের। নারীদের মতো পুরুষদেরও এখন লড়তে হবে ব্রোঞ্জ জয়ের জন্য। কিন্তু সোনা জয়ের প্রত্যাশা নিয়েই এশিয়ান গেমসে এসেছিল সাইফ হাসানের দল। পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। পারভেজ হোসেন ইমন (২৩), জাকের আলী (২৪*) ও রাকিবুল হাসান (১৪) ছাড়া বাংলাদেশের কোনো ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তাই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ব্যাটিং লাইনআপ। ভারতের হয়ে সাই কিশোর ৩টি, ওয়াশিংটন সুন্দর ২টি এবং অর্শদ্বীপ সিং, তিলক ভার্মা, রবি বিষ্ণোই ও শাহবাজ আহমেদ শিকার করেন একটি উইকেট।

বোলিংয়ে নেমে প্রথম ওভারেই যশস্বী জসওয়ালকে শূন্য রানে ফিরিয়ে জয়ের আশা জাগিয়ে তোলেন রিপন মণ্ডল। কিন্তু এরপর কেবলই তাণ্ডব চালালেন রুতুরাজ গায়কোয়াড় ও তিলক ভার্মা। অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটিতে দলকে ফাইনালে নিয়ে যান তারা। তিলক ২৬ বলে ২ চার ও ৬ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন। অপরপ্রান্তে অধিনায়ক রুতুরাজ অপরাজিত ছিলেন ২৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪০ রান করে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit