শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

আমেরিকার চেয়ে ভারত ভালো: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৭৫ Time View

ডেস্ক নিউজ : আমেরিকার চেয়ে ভারত ভালো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেটে চার দিনব্যাপী বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. একে আবদুল মোমেন বলেন, ‘ভারত প্রতিদিন ৫ হাজার থেকে ৯ হাজার ভিসা দিচ্ছে। আমাদের হাজার হাজার লোক অ্যাপ্লাই করছে। কিন্তু তাদের এত জনবল নেই। আর আমেরিকার বছরখানেক লাগে শুধু অ্যাপয়েনমেন্ট নিতে, সে হিসাবে ভারত অনেক সুবিধা দিচ্ছে। ভারত ভিসা ফ্যাসিলিটি আরও বাড়াতে চায়। আমি অদূর ভবিষ্যতে ভারত-বাংলাদেশ ভিসামুক্ত সম্পর্ক চাই।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তিস্তার পানি বণ্টনের বিষয়ে নীতিগতভাবে বাংলাদেশ ও ভারত এক হয়েছে। কোনো একটা কারণে এটি আটকে আছে, সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক সম্পর্ক অনুসরণ করে দ্বিপক্ষীয় বাণিজ্যিক, সামাজিক, শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনে কাজ করছে।’

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/সকল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit