বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম

আমরা তো রোবট নই : বাটলার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : গত কয়েক বছরে যেকোনো সংস্করণে ইংল্যান্ডের দাপট ছিল সবার ওপরে। ভয়ডরহীন ব্যাটিংয়ে মন কেড়ে নিয়েছিল ক্রিকেটপ্রেমীদের। বর্তমান চ্যাম্পিয়ন হয়েই এবার বিশ্বকাপে এসেছিল তারা। কিন্তু আসরের উদ্বোধনী ম্যাচে তাদের কোনো পাত্তাই দিল না নিউজিল্যান্ড।

২৮২ রানের জবাবে খেলতে নেমে ৯ উইকেট ও ৮২ বল হাতে রেখেই জয় পায় কিউইরা। বিশাল ব্যবধানের এমন হারে স্বাভাবিকভাবেই দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন আসে।

বৃহস্পতিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে জজ বাটলার বলেন, আমরা তো রোবট নই। মাঝে মাঝে আপনি যেভাবে চাইবেন, সেভাবে খেলতে পারবেন না। সবাই কঠোর পরিশ্রম করছে, সবার প্রস্তুতি ভালো। তবে আমরা একটু নিষ্প্রভ ছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে যখন আপনি একটু পিছিয়ে থাকবেন আর প্রতিপক্ষ অনেক ভালো খেলবে, আপনি ম্যাচ হারবেন।

তিনি আরও বলেন, আমাদের অনেক কাজ করার আছে, দীর্ঘ একটি টুর্নামেন্টে আরও ভালো করার সুযোগ আছে। যেমনটি বললাম, এটি একটি হার মাত্র। আমরা পরের ম্যাচে ভালো করব।

এমন হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই সামনে এনেছেন বাটলার। তিনি বলেন, ব্যাটিংয়ে রান কম করেছি। আমার মনে হয়, ফ্লাডলাইটের নিচে উইকেট একটু ভালো হয়েছে। তবে নিজেদের সেরাটা দেওয়া থেকে অনেক পিছিয়ে ছিলাম আমরা।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/সকল ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit