বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি

‘ট্রাম্পের জারিজুরি শেষ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিশিয়া জেমস বলেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘জারিজুরি শেষ’। বুধবার তিনি আরও বলেন, ট্রাম্পের আক্রমণাত্মক কথাবার্তায় তিনি দমে যাবেন না। খবর এএফপির।

বুধবার আদালতে ৭৭ বছর বয়সি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, এটা ‘কারচুপির’ বিচার। ‘ডেমোক্র্যাটদের পরিচালিত’ বিচারক তার বিচার করছেন। এর মাধ্যমে তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রচারণা থেকে দূরে রাখা হচ্ছে। কার্যক্রম শেষে আদালতে ছেড়ে যান ট্রাম্প।

ট্রাম্প আরও বলেন, আমি বরং নিউ হ্যাম্পশায়ার, সাউথ ক্যারোলাইনা, ওহাইওসহ অনেক জায়গায় থাকতে পারতাম। কিন্তু আমি এখানে আটকে আছি একজন দুর্নীতিগ্রস্ত অ্যাটর্নি জেনারেলের কারণে।

এর প্রতিক্রিয়ায় আফ্রিকান বংশোদ্ভূত অ্যাটর্নি জেনারেল জেমস বলেন, এ সপ্তাহে ট্রাম্প তার ওপর ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, যা অপরাধমূলক, ভিত্তিহীন; এসবের কোনো সত্যতা নেই বা তথ্যপ্রমাণ নেই।

বিচারক আর্থার এনগোরনকে ট্রাম্প মৌখিকভাবে আক্রমণ করেন। তিনি বলেন, এই বিচারক জানেন, তিনি কী করতে যাচ্ছেন। তিনি একজন ডেমোক্র্যাট।

এর আগের দিন মঙ্গলবার সামাজিক যোগাযোগামাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বিচারক এরগোরনের এক সহকারীকে নিয়ে অপমানজনক কথা লিখেছিলেন। এর জেরে বিচারক এনগোরন ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, আমার আদালতের কোনো কর্মীর ওপর ব্যক্তিগত আক্রমণ মেনে নেওয়া হবে না।

অ্যাটর্নি জেনারেল জেমস সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প, তার ছেলে এরিক ও ডন জুনিয়র এবং ট্রাম্পের প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাহীর বিরুদ্ধে আবাসনের (রিয়েল এস্টেট) সম্পদের মূল্য ব্যাপকভাবে বাড়িয়ে দেখানোর অভিযোগ এনেছেন। অভিযোগে বলা হয়েছে, ব্যাংক থেকে আরও বেশি ঋণ পাওয়া ও ইনস্যুরেন্স–সুবিধার জন্য এটা করা হয়েছে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। এরই মধ্যে একের পর এক অভিযোগ আনা হচ্ছে তার বিরুদ্ধে। তবে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ট্রাম্প।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit