শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস ইরানে অস্ত্র সরবরাহের পথে চীন, মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য বিশ্বকাপের আগে দুই প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা নিরাপত্তা নিয়ে পেন্টাগনের দাবিকে মিথ্যা বলে দাবি মার্কিন সেনাদের ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস নেত্রকোনায় আধুনিক টার্মিনাল ও উন্নত যাত্রীসেবার প্রতিশ্রুতি শর্ত পূরণ না হলে আলোচনা নয়, সরে আসাকেই সাফল্য মনে করবে ইরান যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাতার প্রবাসী নিহত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৩৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসার-লালপুর আঞ্চলিক সড়কে বুধবার রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে মো. আল-আমীন (৩৮) নামের  কাতার প্রবাসী নিহত হয়েছে। আল-আমীন নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের পশ্চিম পাড়ার বদলের বাড়ির সরুজ মিয়ার ছেলে৷

বিকেল চারটার দিকে বটতলী বাজারের নাটাই কবরস্থানের দেয়ালের সঙ্গে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কায় আল-আমীন গুরুত্বর আহত হয়। রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল-আমিনের মৃত্যু হয়। সদর থানার অফিসার (ওসি) মো. আসলাম হোসাইন আল-আমীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে আল-আমীন বটতলী বাজার থেকে মোটরসাইকেল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দিকে যাচ্ছিলেন।

এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নাটাই কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit