বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

নেত্রকোনায় আধুনিক টার্মিনাল ও উন্নত যাত্রীসেবার প্রতিশ্রুতি

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা ।
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৭১ Time View

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা নেত্রকোনায় আন্তঃজেলা সড়ক পরিবহন (বাস) মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও যাত্রীসেবার মানোন্নয়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হোসেনপুর ঢাকা বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, “দীর্ঘদিন কার্যকর কমিটি না থাকায় বাসস্ট্যান্ডের শৃঙ্খলা ও যাত্রীসেবা ব্যাহত হচ্ছিল। নতুন কমিটির হাত ধরে নেত্রকোনায় একটি আধুনিক টার্মিনাল গড়ে তোলা হবে।” তিনি জানান, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নতুন যাত্রী ছাউনি নির্মাণ এবং সার্বিক অবকাঠামো সংস্কারের মাধ্যমে যাত্রীদের ভোগান্তি লাঘব করা হবে। সভায় জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন।

তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের পরিচয়পত্র দেখানো মাত্রই বাসে হাফ পাস’ বা অর্ধেক ভাড়া নিশ্চিত করতে হবে। এছাড়া তিনি হুঁশিয়ারি দেন যে, সিটিং সার্ভিস মানে যেন প্রকৃত সিটিং সার্ভিসই হয় এবং গেইটলক’ সেবার নামে যেন যাত্রী হয়রানি না করা হয়। পরিবহন খাতের নতুন নেতৃত্বকে পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি দায়িত্বশীল ও যাত্রীবান্ধব হওয়ার আহ্বান জানান তিনি।

নবনির্বাচিত সভাপতি মো. তাজেদুল ইসলাম ফারাস সুজাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান খসরুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু, উপদেষ্টা শামছুল আলম মারুফ, কার্যকরী সভাপতি মো. বজলুর রহমান খান পাঠান এবং উপদেষ্টা এস.এম. শফিকুল কাদের সুজা চেয়ারম্যান।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, সালাউদ্দিন খান মিল্কী, এস. এম. মনিরুজ্জামান দুদু, তাজ উদ্দিন ফারাস সেন্টু, শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন কমিটির নেতৃত্বে নেত্রকোনার পরিবহন খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর হবে। মালিক-শ্রমিক ও ছাত্রদের সমন্বিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে উঠবে। অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit