বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম

পাকিস্তানে ফিরতে বিমানের টিকিট কেটেছেন নওয়াজ শরিফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২১ অক্টোবর দেশে ফিরছেন পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগ-এন (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফ।  লন্ডন থেকে পাকিস্তানে ফেরার বিমানের টিকিট বুক করেছেন তিনি।

সূত্রের বরাত দিয়ে সামা টিভি জানিয়েছে, নওয়াজ শরিফ লন্ডন থেকে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরিকল্পনা করছেন। এরপর ২১ অক্টোবর তিনি লাহোরে যাবেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, নওয়াজ শরিফ ইতিহাদ এয়ারওয়েজের বিজনেস ক্লাসের টিকিট বুক করেছেন। ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

মঙ্গলবার লাহোরে এক সংবাদ সম্মেলেনে পিএমএল-এন নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, নওয়াজ শরিফ ফেরার পর মিনারে পাকিস্তানে সংবর্ধনার মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে। সেখানেই তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সারাদেশ থেকে মানুষ ২১ অক্টোবর মিনারে পাকিস্তানে পৌঁছাবে, লাহোর নওয়াজ শরীফ এবং সারা দেশের লোকদের স্বাগত জানাতে প্রস্তুত।  

লাহোর বিমানবন্দরে নামার পর গ্রেফতার এড়াতে আগাম জামিন চেয়ে আদালতে আবেদন করবেন নওয়াজ। এ সিদ্ধান্তটি পিএমএল-এনের আইনি দল নিয়েছে বলে জানা গেছে।

রানা সানাউল্লাহ বলেন, এখন পাকিস্তানের এমন অভিজ্ঞ নেতার প্রয়োজন যিনি দেশকে সংকট থেকে বের করে আনবেন। তাই মুসলিম লীগের (এন) অনুরোধে দলের নেতৃত্ব দিতে আসছেন নওয়াজ শরিফ। ২১ অক্টোবর তিনি দেশে ফিরবেন। 

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে নওয়াজ শরিফ ২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন। প্রাপ্য বেতন ঘোষণা না করার জন্য সুপ্রিম কোর্ট তাকে ২০১৭ সালে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করে।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজ ২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর তিনি আর দেশে ফেরেননি।

এর আগে গত মাসে সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার বড় ভাইয়ের স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ ঘোষণা করেছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, ‘নওয়াজ শরিফ ২১ অক্টোবর পাকিস্তানে পৌঁছাবেন।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৩,/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit