সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

অন্তঃসত্ত্বা হওয়ায় দ্রুত বিয়ে করতে হয় শ্রীদেবীকে? মুখ খুললেন বনি কাপুর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২২২ Time View

বিনোদন ডেস্ক : আশির দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকাছিলেন শ্রীদেবী।শুধু বলিউড নয়, চুটিয়ে কাজ করেন দক্ষিণী সিনেমাতেও। নব্বইয়ের দশকে বলিউডের প্রযোজক ও কাপুর পরিবারের সদস্য বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। অনেকেই দাবি করেন, জাহ্নবীকে নিয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণেই নাকি তাড়াতাড়ি বিয়ে করতে হয়েছিল বনি আর শ্রীদেবীকে। 

এ বিষয়ে বনি এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে মুখ খুলেছেন। খবর হিন্দুস্তান টাইমস অনলাইনের। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এক পাঁচতারা হোটেলে পানিতে ডুবে মৃত্যু হয়েছিল শ্রীদেবীর। তবে তার মৃত্যুর এত বছর পরেও তাকে নিয়ে রয়ে গেছে একাধিক বিতর্ক। সেই সময় অনেকেই আঙুল তুলেছিলেন বনির দিকে। 

বিয়ে প্রসঙ্গে বনি বলেন, ‘শ্রীদেবীর সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে হয়েছিল শিরডির মন্দিরে। আমরা সেখানে ১৯৯৬ সালের ২ জুন বিয়ে করি। বিয়ের পর এক রাত আমরা মন্দিরে ছিলামও। জানুয়ারি মাসে শ্রীদেবীর প্রেগন্যান্সি স্পষ্ট হয়। তখন আর সামাজিক বিয়ে করা ছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল না। আমরা জানুয়ারি মাসে (১৯৯৭) সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হই। অনেকেই মনে করে থাকে জাহ্নবী এসেছে (জন্ম ৬ মার্চ, ১৯৯৭) আমাদের বিয়ের আগেই, তবে তা ভুল একেবারেই।’

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit