সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

দ্বিতীয় অধ্যায়, নতুন সূচনা: পরীমনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমনি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিতে চাচ্ছেন। মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে অভিনয়ে নিয়মিত হচ্ছেন তিনি। এরই মধ্যে যুক্ত হয়েছেন একাধিক সিনেমায়।

সোমবার (২ অক্টোবর) প্রথম প্রহরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে খবরটি প্রকাশ করেন পরীমনি। দিলেন আরও একটি সুখবর। নতুন একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেটা নির্মাণ করবেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। 

ছবিতে দেখা যায়, চিত্রনাট্য হাতে হাস্যোজ্জ্বল পরী। তার পাশে দাঁড়িয়ে আছেন নির্মাতা অনম বিশ্বাস। তেমন কিছু খোলাসা না করে পরী বলেছেন, ‘দ্বিতীয় অধ্যায়। নতুন সূচনা। বিস্তারিত আসছে। আল্লাহ ভরসা।’

অন্যদিকে পরীকে কাস্ট করতে পেরে নির্মাতাও বেশ উচ্ছ্বসিত। সেটা টের পাওয়া গেল পরীর পোস্টের কমেন্ট বক্সেই। সেখানে অনম বিশ্বাস লিখেছেন, ‘আমি নিশ্চিত তুমি দারুণ করবে। এই চরিত্রের জন্য তুমিই সেরা।’

জানা গেছে, কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ অবলম্বনে নির্মিত হবে সিরিজটি। যেখানে উঠে আসবে ভালোবাসা, অতীত, অপরাধ ইত্যাদির সমন্বিত এক উপাখ্যান। চলতি মাসের শেষ সপ্তাহে সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিয়ে বিস্তারিত জানার জন্য নির্মাতার মুঠোফোনে কল দেওয়া হলেও সাড়া মেলেনি। শোনা যাচ্ছে, তার নতুন এই সিরিজে পরীমনির সঙ্গে শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু ও জিয়াউল হক পলাশকে দেখা যাবে।

উল্লেখ্য, গত মাসেই নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন পরীমনি। একটি সরকারি অনুদানপ্রাপ্ত ‘ডোডোর গল্প’; নির্মাণে রেজা ঘটক। অন্যটির নাম ‘খেলা হবে’; পরিচালনায় তানিম রহমান অংশু।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit