সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

দুই আসনে লড়তে চান মাহি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৮৫ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি। বর্তমানে পর্দার চেয়ে মাঠের রাজনীতিতে ব্যস্ত সময় পার করছেন তিনি। নিয়মিত তাকে দেখা যায় আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশ কিংবা গণসংযোগ-প্রচারণায়। সময় পেলেই ছুটে যান নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করবেন মাহি। জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ —এ দুই আসনে মনোনয়ন চাইবেন এই অভিনেত্রী। 

আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি, কিন্তু হয়ে ওঠেনি। তবে রাজনীতিতে যেহেতু শেষ বলে কিছু নেই, তাই মাঠে সক্রিয় তিনি। 

নায়িকা মাহি বলেন, এবার চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১— এ দুই আসনে মনোনয়ন চাইব। আমার জন্মস্থান চাঁপাই, বেড়ে উঠেছি রাজশাহীতে।

দুই এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আসনের জন্য পছন্দ করবেন, সেখান থেকেই নির্বাচন করতে চাই। দুই এলাকায়ই গণসংযোগ চালিয়ে যাচ্ছি।

এদিকে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আগামী ৮ অক্টোবর থেকে শুটিংয়ে ফিরবেন মাহিয়া মাহি। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে আবারও শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit